নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক-২

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মহেশখালী থানার এসআই মোঃ আনিস উদ্দিন জানান, ২০ নভেম্বর ধলঘাটার নাছির মোহাম্মদ ডেইল জামে মসজিদ এর উত্তর পাশে কয়লা বিদ্যুৎ এর রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেব(৩৮) ও ওসমান গনি(৪০) কে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসবাদে তারা ধলঘাটার বনজামিরা ঘোনার ছালে আহমদের ছেলে আবু তালেব ও টেকনাফের হোয়াইক্যাং কুতুবদিয়া পাড়ার আবদুস সালামের ছেলে ওসমান গনি বলে জানান।

এছাড়াও তারা টেকনাফ থেকে নিয়মিত ইয়াবা নিয়ে এসে মাতারবাড়ী ও ধলঘাটা এলাকায় বিক্রয় করত বলে পুলিশকে জানায়।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, আটকতৃ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।