নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ২’শ লিটার মদ, টমটম গাড়ীসহ আটক-৩

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের অভিযানে ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে ২০০লিটার বাংলা মদ, একটি টমটম গাড়ী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মহেশখালী থানার এ এস আই জহিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ৩ জন অাটক করে এবং তাদের বহনকৃত টমটম গাড়ীটি জব্ধ করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন উত্তর সিপাহী পাড়ার জানে আলীর পুত্র সৈয়দুল করিম,পশ্চিম সিপাহী পাড়ার মোঃ ছিদ্দিকের পুত্র নাজির হোসেন,দেবাঙ্গা পাড়ার আব্দুর রশিদের পুত্র মোঃ শাহেদ কালু ।

তাদের বিরোদ্ধে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক ব্যবসায়ীদের ধৃত করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে। অপরাধী যেই কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না।