নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ৪৮ টি পানের গাড়ী আটকে দিল পুলিশ : শর্ত সাপেক্ষে ছেড়ে দিলেন ইউএনও

মহেশখালী প্রতিনিধি: করোনা প্রকোপে একের পর এক রোগী শনাক্ত হয়ে আসছে মহেশখালী উপজেলাতে। করোনা প্রতিরোধে উপজেলাটি লকডাউন ঘোষণা করলো প্রশাসন। সে সাথে গণজমায়েত ঠেকাতে উপজেলার সকল পান বাজার বন্ধ ঘোষণা করেছিলেন উপজেলা প্রশাসন।

উপজেলার পানের বাজার ও হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এত কিছুর পরও সোমবান ও আজ মঙ্গলবার প্রশাসনের অঘোচরে গোপনে বিভিন্ন এলাকায় পানের বাজার বসে। অপরদিকে ঠিকই মহেশখালী-বদরখালী ব্রীজ দিয়ে লকডাউন অমান্য করে দেশের প্রত্যন্ত এলাকা থেকে মহেশখালীতে পান কিনতে আসেন ব্যবসায়ী, রপ্তানিকারক ও আড়তদারেরা।

জানাগেছে, রপ্তানিকারকরা মহেশখালী দ্বীপে কৌশলে প্রবেশ করে পান কিনে গাড়ী ভর্তি করে রওয়ানা দিলে মহেশখালী ব্রীজের পশ্চিশ পাড়ে পুলিশ খুব ভোরে প্রায় ৪৮ টি পান বোঝাই গাড়ী আটকিয়ে দিয়েছেন। এসব গাড়ি যাবে ঢাকা এবং নারায়নগঞ্জে। অভিযোগ উঠেছে, মহেশখালী ব্রিজের ২ পাশেই বসানো হলো চেক পোস্ট, এত কিছুর পরও সারিবদ্ধ পান ভর্তি ট্রাগগুলো মহেশখালীতে কত টাকার বিনিময়ে ঢুকিয়েছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগন?

এমন প্রশ্ম দেখা দিচ্ছে সচেতন মহলের কাছে। মহেশখালী ব্রীজের পান ট্রাক গুলির ব্যাপারে যে কোন ব্যবস্থা নিতে তাৎক্ষনিক সরেজমিনে পরির্দশন করেছেন মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম, বাংলাদেশ নৌ-বাহিনীর ল্যাপ্টেন কমান্ডার আসাদোজ্জামান ও চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান। পরে বিকাল ৩ টার সময় পান ব্যবসায়ীদের অনেক আকুতির পর শর্ত সাপেক্ষে পানের গাড়ি ছেড়ে দিলেন ইউএনও মহেশখালী।