নিউজটি শেয়ার করুন

মহেশখালীর ধুইল্যাঝিরির সবুজ গালিচা বিছানো পাহাড়ে স্কাউট গ্রুপ ওয়ানডে ক্যাম্প দলের পদচারণ

এ.এম হোবাইব সজীব,মহেশখালী: জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। এরই মধ্যে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সম্ভাবনাময় পর্যটন স্পট মিঠাছড়ি ধুইল্যাঝিরি মিতালীতে আসতে শুরু করেছে দুর-দুরান্ত থেকে পর্যটকরা।

জানাগেছে,পাশ্ববর্তী চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপের ওয়ানডে ক্যাম্প দল উক্ত পর্যটন স্পট পরির্দশন করেছেন। তাঁদের পদচারণে মুখরিত হয়ে উঠে উক্ত সম্ভাবনাময় পর্যটন স্পর্ট।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কাউট গ্রুপ সবুজ গালিছা বিছানো পাহাড়ের দৃশ্য অবলোকন করে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার আনছারুল করিম।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী তাকিয়া তারান্নুম তুরিন বলেন,পাহাড়ের ওপর সবুজ গালিচা বিছানো। এর সঙ্গে রয়েছে দেশীয় নানা প্রজাতির পাখির কিচিরমিচির সুর। প্রকৃতি তার রূপের সঙ্গে নিজে বাদ্যযন্ত্রে সুরের ঝরনাধারা ছড়িয়ে দিয়ে আশপাশের পরিবেশ ও গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তুলেছে ধুইল্যাঝিরি মিতালী পাহাড়ী এই জনপদ। শীতের আগমন না ঘটলেও ষড়ঋতুর বাংলাদেশে পর্যটনসমৃদ্ধ নয়নাভিরাম মনোমুগ্ধকর এই পর্যটন এলাকার ঐশ্বর্যে পরিণত হয়েছে।

জেলার উন্নয়নে নতুন স্বপ্নের ডানা মেলছে ধুইল্যাঝিরি পর্যটন স্পট। অপরদিকে সব সৌন্দর্যকে ছাপিয়ে এখন উঁকি দিচ্ছে এই সবুজের সমারোহ পাহাড়। সবুজে ভরা এমন প্রকৃতির রূপ যে কাউকে পাগল করে তোলে। এ যেন সবুজ পাহাড়ের সঙ্গে মধ্যখানে বয়ে যাওয়া লেকের মিতালি। এছাড়া ও পাহাড়ের উচু নিচু ঢিলে যেন সবুজ গালিচায় ঢেকে দেওয়া হয়েছে। অপূর্ব এই দৃশ্যে যে কারোর চোখ আটকে যাবে।

পাহাড় আর সড়কের মিতালী যেন এক রোমাঞ্চকর ভ্রমণের মেলবন্ধন তৈরি হয়েছে স্থানিয়দের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here