নিউজটি শেয়ার করুন

মহেশখালীর মাতারবাড়ীতে জিও ব্যাগ ভেঙে জোয়ারের পানির তোড়ে গ্রাম প্লাবিত

ctg news

এ.এম হোবাইব সজীব,মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে বুধবার(৩১ মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় প্রায় এক কিলোমিটার অস্থায়ী জিও ব্যাগ দিয়ে সংস্কারকৃত বেড়িবাঁধ ভেঙে গেছে।

ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে অন্তত কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

নতুন করে বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত মাতারবাড়ী ইউনিয়নের জেলে পাড়ার বাসিন্দারা।

স্থানীয় জনপ্রতিনিধি হামেদ হোছাইন খোকা জানান, সাগরে অস্বাভাবিক জোয়ারের প্রভাবে গতকাল বুধবার স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই-তিন ফুট পানি বেড়ে যায়। বাতাসের গতিবেগ বাড়ার পাশাপাশি জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের নতুন করে ভাঙন দেখা দেয়। এতে মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমে ষাইটপাড়ায় ১৫০ মিটার নতুন করে বেড়িবাঁধ ভেঙে যায়। সকালে

সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানির প্রভাবে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল বাইরের পাড়া, জেলে পাড়া জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সাইরার ডেইলের জেলে পাড়ার প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে।

স্থানিয় বাসিন্দা জয়নাল বলেন, জোয়ারের পানি লোকালয়ে ঢুকে আমাদের গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পশ্চিম ষাইটপাড়ার জেলে পাড়া ভাঙা বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কার না করলে পুরো এলাকা সাগরে তলিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান কে বলেন, সাগরের অস্বাভাবিক জোয়ারের পানির প্রভাবে মাতারবাড়ীতে জোয়ারের পানি ঢুকে গ্রামে প্লাবিত হয়েছে বলে শুনেছি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খবর নিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।