নিউজটি শেয়ার করুন

মহেশখালীর মাতারবাড়ীতে সংর্ঘষে উভয় পক্ষের নারী পুরুষসহ আহত-৩

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে বাচ্চাদের খেলার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে বিচার শালিস বৈঠকে কথা কাটাকাটির জের ধরে পাল্টা-পাল্টি হামলায় এক পর্যায়ে রক্তক্ষয়ী সংর্ঘষের রূপ নেই। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে।

সোমবার (৪ মে) রাত ১০ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব মগডেইল গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দিচ্ছে।

উভয় পক্ষের মধ্যে আহতরা হলেন, স্থানিয় মগডেইল গ্রামের মৃত আমির হোছাইনের ছেলে গোলাম কাদের (৬২) ও তার সহোদর আবুল কালাম (৫২), মসলম মিয়ার স্ত্রী হারনিছা বেগম (৩২)।

ঘটনাস্থল থেকে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানিয় হাসপাতালে নিয়ে গেলে ওই খানকার কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে গোলাম কাদেরের অবস্থা গুরুতর দেখে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, হামলায় ঘটনা হলে অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।