মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরারডেইল জেলে পাড়া সাগরের ভাঙনের হাত থেকে রক্ষা করতেএমপির প্রচেষ্ঠায় জরুরী বরাদ্দ থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছেন স্থানিয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ।
শুক্রবার (২৮ আগষ্ট) সকাল থেকে এ কাজ শুরু হয়েছে। জিও ব্যাগ দিয়ে কাজ শুরু হওয়ায় ওই দিন বিকালে উক্ত ভাঙন এলাকা পরির্দশনে যান মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।
উল্লেখ্ , গত কয়েক মাস ধরে জোয়ারের পানির তোড়ে উপজেলার সাইরার ডেইল জালিয়া পাড়া গ্রামের বসতবিটা বিলীন হয়ে গেলে বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয়। মাতারবাড়ী জেলে পাড়ার বাসিন্দারা টেকসই বেড়িঁবাধ নির্মাণের দাবিতে স্থানিয় এলাকাবাসি ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এতে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তা, কয়লা বিদ্যুৎ প্রকল্পের কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের নজরে আসলে ভাঙন কবলিত এলাকা পরির্দশন করে অন্তত বর্ষা মৌসুমে জোয়ারের পানি থেকে মাতারবাড়ী সাইরার ডেইল জেলে পাড়াবাসিকে সাগরের পানির কবল থেকে রক্ষা করতে জিও ব্যাগ দিয়ে বালু ভর্তি অস্থায়ী বেঁড়িবাধ দিচ্ছে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, সাগরে পানি থেকে আমার এলাকার জেলে পাড়াবাসিকে রক্ষা করতে জি ও ব্যাগ দিয়ে কাজ শুরু করেছি। এতে স্থানীয় বাসিন্দারা স্বস্থির নিশ্বাস ফেলেছে।








