Site icon CPLUSBD.COM

মহেশখালীর মাতারবাড়ী হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

মহেশখালী প্রতিনিধি: কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২২ মে শুক্রবার সকাল ১১ টার সময় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের মাঠে উক্ত ত্রাণ বিতরণ করা হয়।

জানাযায়, উপজেলার মাতারবাড়ীতে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য পণ্যে তুলে দিয়েছেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, মহেশখালী উপজেলা নির্বাহী মোহাম্মদ জামিরুল ইসলাম, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হায়দার, এমইউপি জাহেদুল ইসলাম, এমইউপি জাকের হোসেন মাতারবাড়ী মহিলা সংরক্ষিত (এমইউপি) ছকুন তাজ ও শামিম আরা প্রমূখ।