মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানীর পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীর জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার(২৭ এপ্রিল)বিকাল চারটায় হুন্দাইয়ের প্রকল্প ব্যবস্থাপক লি গ্যাভ ইউল তাঁর কার্যালয়ে স্থানীয় এলাকাবাসীর জন্য বরাদ্দকৃত সুরক্ষা সামগ্রী তুলে দেন স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ’র হাতে।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ৩০টি সুরক্ষা পোশাক,এক হাজার সার্জিক্যাল মাস্ক ও এক হাজার গ্লাভস ও ৩০টি সুরক্ষা চশমা।
হুন্দাইয়ের প্রকল্প ব্যবস্থাপক লি গ্যাভ ইউল বলেন, স্থানীয় এলাকাবাসীর ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্য কোম্পানীর পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া তাঁর প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও শ্রমিকের মাঝেও ইতিমধ্যে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিনা মূল্যে প্রদান করা হয়।

