মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। জেলা প্রশাসকের হলরুমে রবিবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় জেলা প্রশাসক মামুনুর রশীদ তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ করেছেন উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম. আবু হায়দার, হোয়ানক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মির কাশেম চৌধুরী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ কামাল। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যসহ চেয়ারম্যানের শুভাকাক্ষীরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মামুনুর রশীদ ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধি-বিধান মেনে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন।








