নিউজটি শেয়ার করুন

মহেশখালী পান ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

মহেশখালী প্রতিনিধিঃ  মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ‘পানিরছড়া পান ব্যবসায়ী সমবায় সমিতি’র নির্বাচন সম্পন্ন।  মঙ্গলবার(৭ জুলাই) বিকাল ২ টা থেকে ৪ টা পর্ষন্ত পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের হলরুমে নির্বাচন অনুষ্টিত হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাষ্টার আক্তার কামাল বিএ, বিএড, সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন মাষ্টার আব্দুল মান্নান। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মাষ্টার আব্দু সালাম, সহকারী প্রিজাইডিং অফিসার মাস্টার মোহাম্মদ শাহজাহান, পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আনছারুল আলম ও আব্দু রহিম।

মনিটরিংয়ে ছিলেন হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মির কাশিম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ রশিদ, সাধারন সম্পাদক মোহাম্মদ সরওয়ার কামাল, আওয়ামী মৎস্যজীবিলীগ হোয়ানক ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী ও এসআই আব্দুল মালেক এর নেতৃত্বে একদল পুলিশ টিম।

সমিতির মোট ভোটার সদস্য সংখ্যা-৯৮ জন। নির্বাচনে সভাপতি পদে ২ জন বর্তমান ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রতিক (ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা -৪৯ টি, অপর প্রার্থী সাবেক মেম্বার হাসান শরীফ প্রতিক (আনারস) প্রাপ্ত ভোট সংখ্যা-৪৩টি, ৬ ভোটের ব্যবধানে গোলাম মোস্তফা সভাপতি নির্বাচিত। সাধারন সম্পাদক পদে সরওয়ার কামাল বিনা প্রতিন্ধিতায় নির্বাচিত।

কোষাধ্যক্ষ পদে ২ জন নুরুল হক প্রতিক (দোয়াত-কলম) প্রাপ্ত ভোট সংখ্যা -৫৯ টি, অপর প্রার্থী জাহাঙ্গীর আলম প্রতিক (সাইকেল) প্রাপ্ত ভোটের সংখ্যা-৩৪ টি, ২৫ ভোটের ব্যবধানে নুরুল হক জয়ী। নির্বাচিত কমিটির মেয়াদকাল ১ বছর। ভোটারেরা জানান, অবাধ, সুষ্ট, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।