Site icon CPLUSBD.COM

মহেশখালী পাহাড়ে ১০ হাজার গাছের চারা কর্তন করলেন দূর্বৃত্তরা

এ.এম হোবাইব সজীব, মহেশখালী: উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের আওয়াতধীন মহেশখালী উপজেলার কেরুনতলী বিটের অধিনস্থ বড় ছড়া চালিয়াতলী পাহাড়ে ২০১৮-২০১৯ সালে দীর্ঘ মেয়াদী সুফল প্রকল্পের ৬৪ হাজার চারা গাছের মধ্যে গর্জন, তৈলসুর, ঢাকিজাম,গামর, হরিতকি, বহারা, আমলকি দেশী জাম, চাপালি, চম্পাফুল, পুতিজাম, মেহগনিসহ প্রায় ১০ হাজার চারা গাছ বাগান থেকে সংঘবদ্ধ ভূমিদস্যুরা কর্তন করে ফেলেছে।

ঘটনাটি ১৭ মে রবিবার ভোরে সংগঠিত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা মত হবে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন বনবিভাগের লোকজন।

স্থানিয় লোকজন বলছেন, যারা চারা গাছ কেটে ফেলেছে তারা মানুষ হলেও জানোয়ারের মত কাজ করেছে।
এ লোমহর্ষক ঘটনার চিত্র বড়ছড়া আশে পাশের এলাকার শত শত লোকজন দেখতে আসে এবং সকলের চোখে পানি ঝড়ছে, তারা সকলেই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঝড় বৃষ্টি রোদ্র উপেক্ষা করে গাঁদার মত খেটে কেরুনতলীর বিট কর্মকর্তা আহসানুল কবির চারা গাছ গুলি যত্মসহকারে বড় করে তুলছিলেন। এছাড়া তিনি সরকারী বন সম্পদ রক্ষার্থে বনে টহল জোরদার রাখেন বলে জানিয়েছেন সচেতন লোকজন। তিনি তিল তিল করে বড় করে তোলা গাছ গুলি কাটা দেখে নিজে ও কান্নায় ভেঙে পড়েছিলেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। গাছে তার এমন প্রেম যেন মহেশখালীতে মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য, চারা গাছ গুলি ২০১৯ -২০২০ অর্থ বছরে পাহাড়ে বপনের জন্য বনবিভাগের নার্সারিতে বড় করা হচ্ছে।
কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির বলেন, মাথার ঘাম পাঁয়ে পেলে চারা গাছ গুলি বড় করতেছি। যাতে গাছ গুলি পাহাড়ে রোপন করতে না পারি সে জন্য দখলবাজরা গাছ গুলি কেটে ফেলেছে।

মহেশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সোলতানুল আলম চৌধুরী বলেন, দৃর্বত্তরা চারা গাছ কর্তন করার বিষয়টি জানতে পেরে আমি সরেজমিনে গিয়ে পরির্দশন করেছি। চারা গাছ কাটার বিষয়টি খুবই দুঃখজনক। ভূমিদস্যুরা পাহাড়ে গাছ সৃজন করতে না পারার জন্য গাছ গুলি কর্তন করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।