মহেশখালী প্রতিনিধি: মহেশখালী পৌরসভার উদ্যোগে লকডাউনে কারণে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ড্রাইভারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৫) জুলাই বিকালে ডিজিটাল আইল্যান্ড সংলগ্ন মাঠে ২শতাধিক স্পিডবোট ও ট্রলার ড্রাইভারদের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,পৌর প্যানেল মেয়র মংলায়েন সহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।








