নিউজটি শেয়ার করুন

মহেশখালী পৌরসভার প্রতিটি কর্মহীন মানুষের ঘরে পৌছে যাবে খাদ্য:এমপি আশেক

এ.এম হোবাইব সজীর,মহেশখালী: মহেশখালী উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে নিয়মিত। বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে মহেশখালী পৌরসভার কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে চাল বিতরণ অব্যাহত রেখেছে পৌর মেয়র মকছুদ মিয়া বলে জানাগেছে।

বুধবার(১৫ এপ্রিল) পৌরসভার ১ থেকে ৯নং ওয়ার্ডে প্রথম ধাপে হাজারো মানুষকে চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক, পৌর মেয়র মকছুদ মিয়া, ওসি প্রভাষ চন্দ্র ধর, পিআইও রাশেদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, পৌর আওয়ামীলীগ নেতা আবু ছিদ্দিক, পৌর যুবলীগ নেতা শাহনেয়াজ, শ্রমীকলীগ নেতা রিপন উদ্দিন, স্ব স্ব ওযার্ডের কমিশনারগণ, সাংবাদিক ও দলীয় নেতা কর্মীরা।

বিতরণ কালে সাংসদ আশেক বলেন, আমরা কিছু দিন ঘরে থেকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে চলাচল করবো।প্রতিটি কর্মহীন মানুষদের ঘরে খাদ্য পৌছে দিবে সরকার।

যে সব স্থানে ত্রান বিতরণ করা হয়: পুটিবিলা ফাজিল মাদ্রাসার মাঠ, মহেশখালী কলেজ মাঠ, গোরকঘাটা হাই স্কুল মাঠ, গোরকঘাটার মাদ্রাসার মাঠ, হিন্দুপাড়া স্কুল মাঠ, ঘোনাপাড়া মাদ্রাসার মাঠ, কায়স্তপাড়া।