এ.এম হোবাইব সজীব,মহেশখালী: ডাক্তার জিনপদ বড়ুয়া ফটো তিনি পেশায় পল্লী চিকিৎসক। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা বড়ুয়া বাজার সংলগ্ন এলাকায় তার বাড়ি। তিনি স্ত্রী সহ গত বছরের সেপ্টেম্বর মাসে ২০১৯ ইং এর শুরুতে আমেরিকা চলে যান।
কিছু ব্যক্তি ধারণা করেছেন তিনি সম্প্রতি দেশে ফিরে কোয়ারান্টাইনে না থেকে আত্মগোপনে আছেন বলে স্থানিয় প্রশাসনকে অবহিত করে একটি চক্র। এ সংবাদের ভিত্তিতে করোনা রোধ করতে তার বাড়িতে তল্লাশি চালান পুলিশ।
মুলত অভিযান চালিয়ে পুলিশ জানতে পেরে মুলত এটি ছিল ভূল তথ্য।
ঘটনাটি ঘটেছে আজ ৩০ মার্চ (সোমবার) দুপুর ১ টার সময়। জিনপদ বড়ুয়া ফটোর ছেলে সৈকত বড়ুয়া ভূট্টো বলেন, আমার এলাকার কিছু অসৎ ব্যক্তি তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের কে হয়রানি করার জন্য প্রশাসনকে ভুল তথ্য দিয়ে গুজব ছড়িয়ে দেন। কিন্তু আমার বাবা একজন পল্লী চিকিৎসক এবং বেশ সচেতন। আমার বাবা আমেরিকা থেকে ফোনে গুজবে এলাকার কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান।
এদিকে কালারমারছাড়া পুলিশ ফাঁড়ির আইসি এস আই কিশোর বড়ুয়া জানান, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তার প্রেক্ষিতে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ব্যক্তিদের কে ১৪ দিনের কোয়ান্টাম থাকার নির্দেশনা আছে। কিন্তু সরজমিনে গিয়ে ডাঃ জিনপদ বড়ুয়া ফটো কে পাওয়া যায় নি। তিনি বর্তমানে আমেরিকা আছেন বলে জানা যায়। কিছু লোক প্রশাসনকে ভূল তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করেছেন ।
যারা ভুয়া সংবাদ বা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে উপর মহলের।








