মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট নয়া পাড়া এলাকায় গেল ইউপি নির্বাচনে ভোটার ইস্যুকে কেন্দ্র করে সামান্য কথা-কাটাকাটির জের ধরে ২ গ্রুফের পাল্টা-পাল্টি হামলায় উভয় পক্ষের ২ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার(২ মে) রাত সাড়ে ৭ টার সময় উপজেলার শাপলাপুর নয়া পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে আহতরা হলেন, স্থানিয় আব্দু শুক্রুরের পুত্র কলেজ পড়ুয়া ছাত্র মেহেদী হাসান মিরাজ (২৫)। বজল আহমদের পুত্র আব্দুল হান্নান (৩২)। আহত একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
স্থানীয়রা জানিয়েছেন, ইউনিয়নের নয়া পাড়া গ্রামের আহত মেহেদী হাসান মিরাজ ও একই এলাকার শাহেদের সাথে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পছন্দের মেম্বার প্রার্থীদের ভোটার বিষয় নিয়ে আলাপ চলছিল ২ জন সহপাঠির মধ্যে এক পর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে বিষয়টি সংর্ঘষের রূপ নেই। এতে উভয় পক্ষের ২ জন আহত হয়।
পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে ওই খানকার কর্তব্যরত চিকিৎসকরা আহত মিরাজের অবস্থা গুরুতর দেখে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানে ও চিকিৎসার অবনতি হওয়ায় থাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মাথায় লোহার রডের আঘাতের কারনে আহত মেহেদীর অবস্থা আশংকাজনক । তিনি এখন আইসিও সাপোর্টে আছে বলে জানা যায় ।
অপরদিকে আহত আব্দুল হান্নান মোটামুঠি সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। মহেশখালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন।।
তবে স্থানিয় ধারনা করছেন এক যুবলীগ নেতার ইন্ধানে এ হামলার ঘটনা ঘটেছে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, যতটুকু জানতে পেরেছি হামলার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।








