মহেশখালী প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলা মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোডাউনে তিন হাজার দুইশত হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’চাল বিতরণ আনুষ্ঠনিকভাবে শুরু করা হয়েছে।
আজ সোমবার (২৭জুলাই) সকাল ১১ টার সময় ঐ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাস্টার মোহাম্মদ উল্লাহ, টেক অফিসার রুপজ কিষা,পরিষদ মেম্বার গণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। চাউল বিতরণকালে চেয়ারম্যান মোঃ উল্লাহ বলেন, ভিজিএফ চাল হতদরিদ্র সুবিধা ভোগী কেউ যেন বাদ না সে দৃষ্টিতে আমরা ভিজিএফ চাল বিতরণ করছি।








