নিউজটি শেয়ার করুন

মহেশখালীর আদিনাথ মেলা শুক্রবার

কক্সবাজারের মহেশখালীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদিনাথ মন্দিরের শীব চর্তুদশী পূঁজা ও মেলা শুরু হতে যাচ্ছে শুক্রবার ২১শে ফেব্রুয়ারি।

জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের পূজা ও মেলা শুরু হচ্ছে শুক্রবার বিকাল ৫টা থেকে।

পূন্যার্থীদের দর্শণ চলবে ২দিন এবং মেলা চলবে ১০দিন।

পূজা ২১ শে ফেব্রুয়ারি বিকাল ৫টার সময় শুরু হয়ে ২২শে ফেব্রুয়ারি রাত-৭টায় শেষ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদিনাথ মন্দিরে তত্ত্বাবধায়ক দুলাল কান্তি দে।

পূজা ও মেলা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও বিপূল সংখ্যক দর্শক ও পূণার্থীর সমাগম ঘটবে। পূর্ণাথীরা যাতে  নির্বিঘ্নে দর্শন করতে পারে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা এলাকা পরিদর্শন করেছেন মহেশখালী উপজেলার নিবার্হী অফিসার মো: জামিরুল ইসলাম।

পরিদর্শন কালে তিনি বলেন কোন রকমের মাদক,জুয়া,অশ্লীল নাচগান,অসামাজিক কার্যকলাপ যেন মেলা এলাকায় না চলে। এধরনের কোন বিষয় চলছে এমন খবর পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্দিরে আসা যাওয়ার পথ সুগম করতে নদী ও সড়ক পথে কঠোর নজর দারী রাখা হয়েছে। যাতে মন্দিরে আগত কোন লোকজন হয়রানীর শিকার না হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, শ্রী শ্রী আদিনাথ মন্দিরে পূজা ও মেলায় দেশের বাহির থেকে যেমন ভারত,নেপাল,মালদ্বীপ ও ভুটান সহ পৃথীবির বিভিন্ন দেশ থেকে হিন্দুধর্মের লোকজন এই মন্দিরে বছরে এক বার দর্শনের জন্য আসেন। আগত দর্শনাথীরে জন্য পুজা ও মেলা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এক জন নিবাহী ম্যাজিস্ট্রেট,অর্ধশতাধীক পুলিশ, গ্রাম পুলিশ ও মন্দির পরিচালনা কমিটির অসংখ্য ভলান্টিয়ার মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। আশা করি বিগত বছরগুলোর মতো সুষ্টু সুন্দর পরিবেশে দর্শনাথীরা পূজা উৎযাপন করতে পারবে এবং মেলা উপভোগ করতে পারবে।

ছোট মহেশখালী ইউপির চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান, প্রতি বছর এই মৌসুমে আদিনাথ মেলা চলে আসছে প্রাচীন কাল থেকে। এ মেলায় মুসলিম,হিন্দু ও বৌদ্ধদের এক ধরনে মিলন মেলায় পরিণত হয়। সনাতন যুগের মানুষের সৌখিন খাবার হিসিবে পরিচিত আছে গুড়/মিড়ার জিলাপি। এই আধুনিক যুগের হরেক রকমের আয়েশী খাবার তৈরী হলেও মহেশখালীর মানুষের মাঝে এখনো রয়ে গেছে সেই প্রাচীনতম সময়ের জিলাপিসহ বিভিন্ন রকমারী খাবারের সমাহার।

চেয়ারম্যান আরো জানান, বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ককসবাজার জেলা শহরে এসে ককসবাজার ৬নং জেটিঘাট হয়ে নদী পথে মহেশখালীর ঘোরকঘাটা জেটি ও আদিনাথ জেটি হয়ে আদিনাথ মন্দিরে আসা যায়। এছাড়াও সড়ক পথে চকরিয়া উপজেলার বদরখালী মহেশখালী সেতু দিয়ে জনতাবাজার -ঘোরকঘাটা সড়ক হয়ে আদিনাথ মন্দিরে গাড়ী যোগে আসা যায়।