নিউজটি শেয়ার করুন

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই আল হামিরিয়া শাখার নুরানী মাহফিল

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই আল হামিরিয়া শাখার পক্ষ হতে পবিত্র জশনে ঈদ এ মিলাদুন্নবী ও পবিত্র চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান নুরানী মাহফিলের আয়োজন করা হয়। সভাপতি হাজী মাহাবুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা রফিক কাসেম মাইজভাণ্ডারী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি জামালউদ্দিন,জনাব সাইফুদ্দীন, আনছারুল হক আনছার, জানে আলম, হাজী আবুল কালাম, ইয়াছিন তালুকদার, মোহাম্মদ সবুর, ফরিদুল আলম তাজ, মোহাম্মদ আলী,শিমুল মোস্তফা, হাজী মোহাম্মদ সেলিম,রাশেদুল আলম দুলাল, মোহাম্মদ বেলাল,মোহাম্মদ হেলাল, ফারুক গোলাম আজম, রেজাউল করিম, হাজী মাহাবুল আলম, জাহাঙ্গীর আলম,নূর হোসেন নবী, শারজা গাউছিয়া হক কমিটির মোহাম্মদ মুরাদ, সহ সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ফোরকান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন নবীকরিম (স:)এর জীবনী ও বর্তমান প্রেক্ষাপট তথা অলি আল্লাহ কে বুঝতে হলে কোরআন হাদিস সুফি বাদ তথা অলি আল্লাহ জীবন অনুসরণ করে জীবন যাপন করলে ইহকালের শান্তি ও পরকালের মুক্তি লাভ করা সম্ভব বলে আলোচনা করেন।

পরে শত শত আশেকে রাসুল (সঃ) ও আশেকে মাইজভাণ্ডারীদের উপস্থিতি তে আখেরী মুনাজাত ও তবারুক বিতরণের মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।