ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফ জেয়ারতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাউসুল আজম মাইজভাণ্ডারীসহ দরবার শরিফের বিভিন্ন মাজার জেয়ারত করেন তিনি। দুপুরে জোহরের নামাজ আদায় করেন রেজাউল করিম চৌধুরী।

এর আগে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ফটিকছড়ি অাসলে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, মেয়র ইসমাঈল হোসেন, ইউপি চেয়ারম্যান শোয়েব অাল সালেহীন, ইকবাল হোসেন চৌধুরী, খাদেম গাজী মো. সালাউদ্দিন, অধ্যাপক ড. মাসুম চৌধুরী ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক রায়হানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচিত হতে পারলে সিটি করপোরেশন বাসীকে নিয়ে সুন্দর একটি নগরী গড়ে তুলবেন। পাশা-পাশি মাদক, সন্ত্রাস এবং সুন্দর নগরী গঠনে কাজ করে যাবেন।
তিনি আরো বলেন দরবার শরীফে এসেছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকে কামিয়াব করেন আমি যেন নগরবাসী সেবা করে যেতে পারি। চট্টগ্রাম অনেক সমস্যা আছে তন্মধ্যে প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। চট্টগ্রামের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে নিয়েছেন। চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ নগরবাসীকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ করেছেন। এই প্রকল্পের কাজ বর্তমান চলমান। প্রধান সমস্যা প্রকল্পের কাজ কাজে যদি সম্পন্ন হয়। চট্টগ্রামের অনেক সমস্যা কমে যাবে। আমি চাই একটি পরিকল্পিত চট্টগ্রাম শহর।
এ চট্টগ্রামের বুদ্ধিজীবী,সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক,প্রকৌশলী, ডাক্তার বিভিন্ন শ্রেণীর মানুষ, পরিকল্পনাবিদ বিশেষজ্ঞ, সর্বশ্রেণীর মানুষের পরামর্শ নিয়ে চট্টগ্রামকে পরিকল্পিত নগরী নগরী গড়ে তুলতে।
মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য, মাদকমুক্ত একটা শহর,সন্ত্রাস মুক্ত শহর, নির্মল পরিবেশবান্ধব একটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একটা শহর, উন্নত রাস্তাঘাট , সুন্দর আলোকায়নসহ নগরবাসীর স্বপ্ন পূরণ করতে চেষ্টা করবো।








