অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় মাকে নিয়ে গান করেছেন । বুধবার অপু বিশ্বাসের বাসায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গাইল সে। অনুষ্ঠানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল আব্রাম।
একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তার পর মাইক্রোফোন ধরলে গেয়ে শোনায় জয়।
গানটি হচ্ছে— ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মতো
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।…’ছোট্ট জয়ের কণ্ঠে ভাঙা ভাঙা কণ্ঠের গান শুনে কেঁদেই ফেললেন অভিনেত্রী অপু। এতে আশপাশের সবাইও আবেগী হয়ে ওঠেন।








