Site icon CPLUSBD.COM

মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল মাদ্রাসা ছাত্র মহব্বত

সন্দ্বীপ প্রতিনিধি: বন্ধুদের সাথে দুইদিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাদ্রাসা পড়ুয়া ছাত্র মো.মহব্বত আলী(১৭)।

অনেক খোজাখুজির পর আজ ১২ আগষ্ট নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়।

নিহত মহব্বত আলী সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবদুল ছালামের বাড়ির মো. আবদুর রহমানের পুত্র।

পরিবারের সূত্রে জানাযায়, মহব্বত দুইদিন আগে রাতে বন্ধুদের সাথে নদীর কূলে জেগে উঠা নতুন চরে মাছ ধরতে যায়। রাত আনুমানিক ১০ টায় সে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার সাথে থাকা বন্ধুরা বাড়ি ফিরে আসে। এরপর অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আজ (১২ আগষ্ট) সকাল ১১ টায় মগধরার ছোয়াখালী ঘাটের পাশে নদীর কূলে স্থানীয়রা জোয়ারের পানিতে ভেসে আসা একটি ভাসমান লাশ দেখতে পায়। মূহুর্তের মধ্যে লাশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মহব্বতের আত্মীয়রা এসে লাশটি শনাক্ত করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও পুলিশের টিম লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মহব্বত পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।