Site icon CPLUSBD.COM

মাজার জিয়ারতের মাধ্যমে মেয়র প্রার্থী রেজাউল-শাহাদাতের প্রচারণা শুরু

প্রতীক বরাদ্দ পাওয়ার পর হযরত শাহ আমানতের (র) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান দুই দলের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন।

সোমবার (০৯ মার্চ) দুপুরে প্রথমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ও পরে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন নেতাকর্মীদের নিয়ে শাহ আমানতের (র) মাজার জিয়ারত করেন।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। আমি সেই প্রতীক পেয়েছি। বিজয়ী হলে চট্টগ্রামের চলমান উন্নয়ন অব্যাহত রাখব। চট্টগ্রামে বিনোদন কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে, তার ব্যবস্থা করব। বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হবে। সুন্দর, নান্দনিক ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করব।

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণ গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। ধানের শীষে ভোট দিয়ে জনগণ সেই বার্তাই দেবে। আজ থেকে চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট সিটি গঠনের পরিকল্পনা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাব। যে জিনিসটি পরিষ্কারভাবে বলতে চাই সেটি হলো, আইনের শাসন, আমাদের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠিত করতে আমরা মাঠে নেমেছি। এ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জয় আমাদের হবেই।
চট্টগ্রাম সিটিতে রেজাউল-শাহাদাতের প্রচারণা শুরু