Site icon CPLUSBD.COM

মাঝ রাতে আশঙ্কাজনক অবস্থায় করোনা রোগীরা হাসপাতালে ছুটছেন

সিপ্লাস ডেস্ক: মাঝ রাতেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসছেন করোনা রোগীরা। লকডাউনে রোগীর সংখ্যা কমেছে হাসপাতালগুলোতে। মৃত্যুহার ও সংক্রমণ বাড়লেও রাতে করোনা রোগীর তথ্যই মিলছে না কোনো কোনো হাসপাতালে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ২টার সময় নীরব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ।

করোনা ইউনিট যেতে হবে মাজার গেট দিয়ে। তবে মাজার গেট রাতে দেখা গেল তালাবন্ধ। ধাক্কা দিলে এগিয়ে এলেন একজন আনসার সদস্য। তিনি জানান, গত ৫ দিনে রাতে আসেননি কোনো রোগী।

ডিএমসির করোনা ইউনিট থেকে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে দেখা যায়।

হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে পরপর আসেন সত্তরোর্ধ্ব দুজন রোগী। স্বজনরা জানান, আশঙ্কার কথা।

তারা বলেন, আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। গত ১০-১৫ দিন ধরেই জ্বর। এখন অক্সিজেন ছাড়া রাখা যাচ্ছে না।

রাতেও এ হাসপাতালে রোগীর সঙ্গে স্বজনদের চাপ থাকে অনেক বেশি। তবে লকডাউনে রোগী সংখ্যা কমেছে বলে জানান চিকিৎসক ডা. বেলাল হোসেন।

এ হাসপাতালে রোগী ভর্তি হলেও আইসিইউ সংখ্যা কম থাকায় প্রয়োজন হলেও তা পাওয়া অনিশ্চিত বলে জানান কর্তৃপক্ষ। ( সুত্র: সময়টিভি)