Site icon CPLUSBD.COM

মাটিরাঙায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা চাল জব্দ, আটক ১

ডিলার মোমিন মিয়া।

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার গোমতি ইউনিয়নের বলিচন্দ্র কারবারিপাড়ায় সরকারের বরাদ্দকৃত ৩০ কেজি ওজনের ওই বস্তাগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. হাশেম। তিনি ওই এলাকার বাসিন্দা।

জানা যায়, ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যে চাল বিক্রির সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই চাল বিতরণ না করে চালের ডিলার মোমিন ২৮ বস্তা চাল স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

পরে স্থানীয়রা ওই চাল ক্রেতার বাড়িতে গিয়ে জব্দ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৮ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় চাল ক্রেতা মো. হাশেমকে আটক করা হয়। তবে ডিলার মোমিন মিয়া পলাতক রয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ২৮ বস্তা চাল উদ্ধার করেছি। এ ঘটনায় ডিলার এবং ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা জারি হবে।

এ ছাড়া এখানে যে অফিসারকে সংযুক্ত করা হয়েছে, তার কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।