Site icon CPLUSBD.COM

মাটিরাঙ্গায় ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু

সিপ্লাস ডেস্ক:  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে প্রীতম দেবনাথ (১৮) ও অপু চন্দ্র দাশ (২২) নামে ২ পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে নিহতরা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণায় বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।