নিউজটি শেয়ার করুন

মাটির নিচে মিলল ৩৬ হাজার ইয়াবা: মাদক ব্যবসায়ী গ্রেফতার

টেকনাফে বিজিবির অভিযান চালিয়ে ৩৬ হাজার ইয়াবাসহ মোহাম্মদ বেলাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী কাজীপাড়া এলাকার মোহাম্মদ বদিউল আলম এর ছেলে মোহাম্মদ বেলাল (৩৫)।

শনিবার(৩০ নভেম্বর) সাড়ে তিনটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজিপাড়া এলাকায় বেলার বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ান (বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান বলেন, শনিবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজিপাড়া এলাকায় বসবাসরত মোঃ বেলালের বসতবাড়িতে ইয়াবা লুকানো রয়েছে।

এমন সংবাদে ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল ও বাড়িতে গমন করে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশির এক পর্যায়ে বসতবাড়ির আঙ্গিনায় কলাবাগানে কিছু মাটি খোঁড়া অবস্থা দেখতে পাই বিজিবি সদস্যরা। পরে মাটি সরিয়ে সেখান থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৩৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ১কোটি ৮ লক্ষ টাকা।

আটককৃত আসামী ইয়াবা ট্যাবলেট বিক্রয় নিজ দখলে রাখার দায়ে তাকে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।