Site icon CPLUSBD.COM

মাতামুহুরী সাংগঠিক ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন

মহেশখালী প্রতিনিধি: লকডাউন পরবর্তী করোনা মহামারি ঠেকাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ। করোনা প্রতিরোধক বুথ থেকে বিনামূল্যে পাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

শুক্রবার (৩ সেপ্টেম্বর ) সকাল ১০টায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদে এ করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তানভীর।

এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আবুল হাশেম,কবির আহমদ মেম্বার,ছাত্রনেতা সরওয়ার, বাদশা, পারভেজ, রিদুয়ান, মজিদ, তারেক, ইসমাইল, শাহেদ, রাসিন, শাহেদ, আবির সহ প্রমুখ।

নুর মোহাম্মদ তানভীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহামারি প্রতিরোধে দূরদর্শী সিদ্ধান্তের কারণে আজ বাংলাদেশে করোনা সংক্রমণ অনেকটাই কমে এসেছ। দেশে করোনা সংক্রমণের হার ১৫ শতাংশের নিচে নেমে এসেছে। তাই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে লকডাউন সরকার খুলে দিয়েছে। কিন্তু এ সচল অবস্থা বজায় রাখতে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের আওতায় আনতে হবে।