করোনা নিয়ে মানুষের আতস্কের শেষ নেই। পুরো বিশ্বকে কাবু করে দিয়েছেন মহামারি করোনা। করোনে ভাইরাসকে পুঁজি করে চাউল, ডাল, আলু, তৈল পেঁয়াজ,রসুনসহ নিত্য পণ্যের চড়া দাম নিচ্ছে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার,পুরান বাজারসহ সমগ্র ইউপির কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এবং বাজারমূল্য এখন ‘টক অব দ্য কান্ট্রি’ হয়ে দাঁড়িয়েছে মর্মে সিপ্লাস টিভি অনলাইনে একটি অনুসন্ধানি সংবাদ শিরোনাম হয়। সংবাদ প্রকাশে পর বিষয়টি মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচিং মং মার্মা’র নজরে আসলে তিনি আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টা থেকে এক নাগাড়ে রাত ৮ টা পর্যন্ত দুই ঘন্টা উপজেলার মাতারবাড়ীর নতুন বাজার,পুরান বাজার, বাংলা বাজার, সাইরারডেইল বাজার ও মগডেইল বাজারে বিভিন্ন মুদির দোকানে গিয়ে ব্যবসায়ীদের নিত্য পণ্যের দাম মনিটরিং করে তালিকা টাঙ্গানোর নির্দেশ দিয়ে এসময় দাম মানুষের নাগালের মধ্যে রাখার জন্য প্রাথমিকভাবে মাতারবাড়ীর পুরান বাজারের ইলিয়াস সওদাগরে মুদির দোকান, বাংলা বাজার আকতার সওদাগরের মুদির দোকান, সাইরার ডেইল বাজারে রহমত উল্লাহ সওদাগর মুদির দোকানকে সর্তক করেছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মহেশখালী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচিং মং মার্মা মেগাফোন নিয়ে বিভিন্ন বাজারে বাজারে গিয়ে লোকজনকে এক সাথে চলাফেরা না করে মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় তার সাথে ছিলেন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) মহেশখালী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচিং মং মার্মা সাংবাদিকদের বলেন, মাতারবাড়ীতে প্রাথমিকভাবে সকল মুদির দোকানদারকে সর্তক করা হয়েছে। প্রয়োজনে আগামীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মাতারবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত ; তালিকা টাঙ্গানোর নির্দেশ দিয়ে সতর্ক করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

