নিউজটি শেয়ার করুন

মাতারবাড়ীর সাতঘর পাড়া সড়কটি বেহাল দশা, সংস্কারের আশ্বাস চেয়ারম্যানের

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাতঘর পাড়া জামে মসজিদ সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।

সড়কটি সংস্কার ও উন্নয়নের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গাড়ী চলছে হেলে দুলে।

ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতঘর পাড়ার হাজার হাজার মানুষকে নিত্যদিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে বিড়ম্বনার শিকার হচ্ছে। দীর্ঘদিন সড়কটি পুরাতন হয়ে ভেঙ্গে নষ্ট হয়ে গেলে ও সড়ক সংস্কার কাজে কারো নজর পড়েনি। তবে সড়কটি সংস্কার করে টেকসই করতে গাইডেওয়াল, ড্রেন, মাটি ভরাটের মাধ্যমে ব্রীক সলিং সড়ক খুবই প্রয়োজন বলেও মনে করছেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম।

তিনি সড়কটির অসম্পূর্ণ কাজে হাত দিতে স্থানীয় চেয়ারম্যানের আন্তরিকতা রয়েছে বলেও জানান।

তিনি আরোও বলেন, চেয়ারম্যান ইউনিয়নের অবহেলিত বিভিন্ন গ্রামীন সড়কে ঢেলে সাজাতে কাজ করেছে। তিনি আমার ওয়ার্ডের অসমাপ্ত সড়কের কাজে হাত দিবেন বলে আমি আশা রাখি। বৃষ্টি থেমে গেলে কাজ শুরু করবে বলেও জানিয়েছেন।

স্থানিয়রা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের গ্রামের শিক্ষার্থীরা সড়ক দিয়ে যাতায়াতের জন্য খুবই দুষ্কর হয় পড়ে। কোমর পরিমান পানির উপর দিয়ে স্কুলে যেতে হয়। রাস্তায় বসানো অর্ধেক ইট দু’ ধারে বিলীন হয়ে যাচ্ছে। অর্ধেকের বেশি রয়েছে কাঁচা রাস্তা। যেন রাস্তার অস্তিত্ব ও খুঁজে পাওয়া যাচ্ছেনা।

তারা আরো জানান, পরিকল্পিত ভাবে উন্নয়ন না হওয়ায় সুষ্ঠ তদারকির অভাবে এবং প্রশাসনের চরম ব্যর্থতার কারনে গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ এই সড়কটি উন্নয়নেরর ছোঁয়া লাগছেনা। জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত অতি জরুরী।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোঃ উল্লাহ গণমাধ্যমকে বলেন, পরিষদের বরাদ্দ থেকে মাতারবাড়ীর বিভিন্ন সড়কের কাজ চলতেছে। তবে সাতঘর পাড়া জামে মসজিদ ৪নং ওয়ার্ডের ঐ সড়কটির ব্যাপারে আমার নজর রয়েছে। বরাদ্দ হাতে আসলে কাজ শুরু করা হবে।