সিপ্লাস প্রতিবেদক: মাতারবাড়ী সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ২৮৩ দশমিক ২৩ একর জমির জন্য ৭৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ২৭৫ টাকার চেক দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বুধবার (২ জুন) কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক মীর জাহিদ হাসান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ ও চট্টগ্রাম বন্দরের এস্টেট বিভাগের সহকারী ব্যবস্থাপক (ভূমি) মুহাম্মদ শিহাব উদ্দিন।

