নিউজটি শেয়ার করুন

মাতৃভাষা দিবস উপলক্ষে বিএইচএ’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিপ্লাস ডেস্ক : সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ হিউম্যানিটি এসোসিয়েশন (বিএইচএ) কতৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম নগরীর টাইগারপাস সংলগ্ন এলাকায় সংগঠনটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। এতে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, লেখক ও কলামিস্ট রোটারিয়ান খন রঞ্জন রায়, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম এরিয়া প্রধান মোঃ ওসমান গনি, সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যালেন, সংগঠনের সভাপতি অপু নন্দী, সাধারণ সম্পাদক আজাদুল হক ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সাকিব সহ প্রমুখ।

প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেন বর্ণমালা স্কুলের রেজবী, দ্বিতীয় স্থানে স্বপ্নের স্কুলের মেহেরুন্নেছা ও তৃতীয় স্থানে নগরফুলের সারমিন আক্তার। শেষে বিজয়ী ও প্রতিযোগিতাদেরকে সান্ত্বনা পুরস্কার প্রদান করেন অতিথিরা৷