নিউজটি শেয়ার করুন

মাত্র ১শ’ জন জীবন দিলেই সরকার পতন: জাফরুল্লাহ

সিপ্লাস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই সরকারকে ছুড়ে ফেলতে হবে। নতুন সুশাসনের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই কাজ। আবদুস সালাম আমাদের জীবন সুন্দর, ভবিষ্যৎ সুন্দর করার জন্য জীবন দিয়েছেন। আমরা যদি ১০০ জন আবদুস সালামের মতো জীবন দিই, তাহলেই এই সরকারের পতন হবে।

শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এক সভায় এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাত্র ১০০ জন। যারা এই ১০০ জন দেবেন, তাদের জন্য আমার প্রস্তাব হলো, আমরা সব রাজনৈতিক দল মিলে একটি তহবিল গঠন করে তাদের পরিবারকে দেখাশোনা করবো। তিনি প্রস্তাব দেন, আমরা এমন কোনো তহবিল করতে পারি কি না- যারাই জীবন দেবে, তাদের পরিবারকে আমরা দেখাশোনা করবো।

তিনি আরো বলেন, সব রাজনৈতিক দল মিলে এই ফ্যাসিস্ট সরকারের পতন করতে হবে, আপনাদের (গণসংহতি আন্দোলনের নেতাকর্মী) এটা আমি অনুরোধ করি।