রামু প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মেধা বিকাশের সুযোগ দিতে হবে। সন্ত্রাস ও মাদকমুখী যুব সমাজকে মানব সম্পদে পরিণত করতে, সকলকে ক্রীড়ামুখী করার আহবান জানান, রামু উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমানের সভাপতিত্বে, হাজির পাড়া মোহাব্বত আলী স্টেডিয়া মাঠে, নোমান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০-২১ এর উদ্বোধণী খেলায়, প্রধান অতিথির বক্তব্যে, রিয়াজুল আলম এসব কথা বলেন। উক্ত খেলায় নাইক্ষ্যংছড়ি একাদশের বিপক্ষে মুখোমুখি হয়ে ০-১ জয় হয়েছেন, নাপিতের একাদশ। ৫ ডিসেম্বর শনিবার নাইন স্টার তিতার পাড়ার মুখোমুখি হবেন, পূর্ববোবাংখিল গর্জনিয়া।
এদিকে উদ্বোধণী ম্যাচে সাফল্যের সাথে জয়লাভ করায় নাপিতের চর একাদশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন, নোমান চেয়ারম্যান।
অনুষ্টানে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান তোফাইল আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নিতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কচ্ছপিয়া যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, দৈনিক ককসবাজার প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও আমাদের সময় মিডিয়া গ্রুপ এবং সিপ্লাস টিভি প্রতিনিধি আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, শ্রমিকলীগ সভাপতি আবু তালেব সিকদার, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ নোমান বাপ্পী, কৃষকলীগ সভাপতি হানিফ ভূট্টো, সিনিয়র সহ-সভাপতি আবদুল গফুর বাবুল প্রমুখ। খেলা পরিচালা কমিটির পক্ষ থেকে, ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন, এরশাদ উল্লাহ ও আবু ইসা।








