নিউজটি শেয়ার করুন

মাদকের টাকা না পেয়ে পিতাকে মারধর করল ছেলে

মাদকের টাকা না পেয়ে পিতাকে মারধর করল ছেলে

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইনের বাসায় মাদকের টাকা না পেয়ে জাফরুল আলম চৌধুরী (৫৯)নামে এক পিতাকে মারধর করেছে ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) নামের এক ছেলে। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১ অক্টোবর) রাতে জাফরুল আলম চৌধুরী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন।

মারধরের শিকার পিতা জাফরুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছেলে শাখাওয়াত আগে থেকেই মাদকাসক্ত ছিল। গতকাল শুক্রবার সকাল ১১টায় বাসায় অজু করার সময় পিতা জাফরুল আলম চৌধুরীর কাছ থেকে মাদক সেবনের জন্য টাকা চায় সে। পিতা টাকা দিতে না চাইলে ছেলে ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি ও লাথি মেরে তাকে বাথরুমে ফেলে দেয়।

এক পর্যায়ে তাকে চেয়ার দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আঘাত পেয়ে তিনি চিৎকার করলে তার স্ত্রী এগিয়ে আসে। কিন্তু শাখাওয়াত তার মাকেও প্রাণনাশের হুমকি দিয়ে রুমে চলে যায়। পরে তার ছোট ছেলে ও ছোট মেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, ‘মামলা দায়েরের পর রাতেই বাসা থেকে ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের টাকার জন্য সে তার বাবাকে মারধর করেছে বলে স্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here