মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কর্তৃক রাজস্থলীতে মাদক চোরাকারবারী ও উপকরন সহ আটক ৪ জন ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১ঃ৩০ মিনিটে অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কদুম ছড়া এলাকায় আবদুল হামিদ সহকারী পরিচালক এর নেতৃত্বে।
এ সময় প্রায় বাংলা মদ ১১২ লিটার ও ওয়াস ১৭০০ কেজি এবং ৪ জন পুরুষ ও মহিলা কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,মাওয়াসিং মারমা, উমাচিং মারমা, ওয়াংসাউ মারমা,মংচিংপ্রু মারমাকে আটক করতে সক্ষম হয়, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন উপ পরিচালক আবদুল হামিদ বলেন,রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার কদুমছড়ায় গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ পাচার কারী ও এলাকার চারটি বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি,চোলাই মদের মুল্য প্রায় এক লক্ষ টাকা ।
জানা যায়, তাদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য আইনের ২০১৮ সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৪ টি মামলার প্রস্তুতি চলছে ।
মাদক দ্রব্য উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন,উপ পরির্দশক,প্রভাত চন্দ্র মিস্ত্রী,সহকারী উপ পরিদর্শক,লিটন কুমার নন্দি,সহকারী উপ পরির্দশক,ফকরুল আলম সিপাই,সালা উদ্দিন কাদের,সিপাই,পুলিশের উপ পরির্দশক রাঙামাটি পুলিশ লাইন,মোঃ নজরুল ইসলাম।








