লোহাগাড়া প্রতিনিধি: সাতকানিয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার(২২ জুন) সন্ধ্যা ৭ টায় সাতকানিয়া সদর ইউনিয়নের বার দোনা এলাকায়।
নিহত মোছাদ্দেকুর রহমান (৪০) উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের বার দোনা আদর্শ পাড়া এলাকার মাহাবুবুর রহমানের পুত্র এবং চট্টগ্রামের হোটেল ব্যবসায়ী। এ ঘটনায় মোসাদ্দেকের ছোট ভাই ফয়সালুর রহমান (৩২) আহত হয়েছে।
ফয়সাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন জানান বেশ কয়েকদিন আগে থেকে মোসাদ্দেক এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেন। এলাকায় গঠন করেন একটি মাদক বিরোধী কমিটি। তাতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় মোহাম্মদ আলীর পুত্র মাদক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বিকাল ৫টার দিকে মোসাদ্দেককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেকে নেওয়ার পথে বিকাল ৭টার দিকে মোসাদ্দেক মারা যায়।
সোহেল গত কয়েকদিন আগে ইয়াবা ট্যাবলেট নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে বলেও জানন ইউপি সদস্য সেলিম।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল কবির জানান আমরা তদন্ত করছি যতটুকু জেনেছি নিহত মোসাদ্দেক এলাকায় মাদক এবং চুরির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন তাতে কিপ্ত হয়ে আজ বিকালে মাদক ব্যবসায়ী সোহেল মোসাদ্দেককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোসাদ্দেককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান। এখনো নামলা হয়নি।








