চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদার বাড়ি এলাকায় মো. রুবেল নামের এক প্রতিবেশীর ছুরিকাঘাতে হেলাল হোসেন (২৮) নামের এক যুবক খুন হয়েছে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার সময় যুগীচাঁদ লেইনে এ ঘটনা ঘটে।
হেলাল হোসেন পিরোজপুর জেলার মৃত ইদ্রিস আলী হাওলাদারের পুত্র।
খুনী মো. রুবেল কুমিল্লা জেলার আলী আশ্রাফের ছেলে। হেলাল ও রুবেলের পরিবারের বসবাস মাদার বাড়ির ফারুকী বিল্ডিংয়ে।
সদরঘাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বোনকে মারার প্রতিবাদ করতে গেলে হেলাল ও রুবেলের মধ্যে কথা কাটাকাটি হয়। রুবেল এক পর্যায়ে হেলালকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

