সিপ্লাস ডেস্ক: সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের শাহ রশিদিয়া দাখিল মাদ্রাসা ভবন দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে অজগরটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে এবং অবমুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে ।








