নিউজটি শেয়ার করুন

মানবতার তরে বাফা

সিপ্লাস ডেস্ক: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় অনুষদ এ্যালামনাই এসোসিয়েশন (বাফা) কর্তৃক গঠিত “সহায়তা তহবিল” এ সংগৃহীত অর্থ থেকে “প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের” যথাক্রমে ( ৪৩,০৯৭/ + ১৭,০৭০/ + ১৬, ৫০০/) সর্বমোট ৭৬,৬৬৭/ টাকা বিতরণের মাধ্যমে প্রজেক্ট -১ সম্পন্ন হয়েছে।

উক্ত প্রজেক্টে বিজিসি পরিবারে (স্টুডেন্ট) – বিবিএ, সিএসই, এলএলবি, ফার্মাসি ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট, এবং একাডেমীর মধ্যে যারা আর্থিক অসচ্ছলতায় আছে এবং যারা বাফার ডাকে সাড়া দিয়ে প্রতিনিধি দলের সাথে যোগাযোগ করেছে, সেসকল ছাত্র-ছাত্রীদেরকে অত্যন্ত গোপনে বাফা সংগৃহীত ফান্ড থেকে বিকাশের মাধ্যমে “স্মাইল গিফট” হিসেবে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। যা আজ তৃতীয় ধাপের বিতরণের মধ্যদিয়ে প্রজেক্ট ১ সমাপ্ত করেছে।

সংগঠনটি আরো জানায়, ‘করোনার এই মহাদূর্যোগে বিজিসি পরিবার ও অসহায় বিজিসিটিউবিয়ান দের পাশে দাঁড়াতে ও থাকতে বিজিসিটিউব এফবিএ এ্যালামনাই এ্যাসোসিয়েশন (বাফা) বদ্ধপরিকর এবং এই যাত্রা অব্যাহত রাখতে “প্রজেক্ট-২” এর মাধ্যমে বিজিসি পরিবার (সাপোর্টিং স্টাফ) দের মধ্যে বিতরণ শুরু করতে যাচ্ছে। এবং এমন একটি মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা সহায়তা, সময় ও পরিশ্রম দিয়েছে; সবাইকে বাফা থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’