সিপ্লাস ডেস্ক: লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আবদুল্লাহ আজাদ শরীফ (২০) নামে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ৩টায় তার লাশ উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, ঘটনার সময় শরীফের বাবা সীরাত মাহফিলে ও মা হাসপাতালে ছিলেন। প্রথমে মা বাড়িতে আসলে বাড়ির ভেতর পুত্রের ঝুলন্ত লাশ দেখে শরীফের বাবাকে মোবাইল ফোনে ঘটনার কথা জানান। পরে তিনি সীরাত মাহফিল থেকে দ্রুত বাড়িতে ফিরে এসে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেন।
আত্মহত্যাকারী যুবকের মাতা-পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করেছে লোহাগাড়া থানা পুলিশ।








