Site icon CPLUSBD.COM

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আগ্রাবাদ হাজী পাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারের পূর্ব পাশে জহিরুল ইসলামের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খোরশেদ আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের আনু মিয়ার ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার তিনটহরি বাজারের পূর্ব পাশে জহিরুল ইসলামের বাড়িতে ব্যাটারি চালিত গাড়ির ব্যাটারি চার্জ দেয়া হত। ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্য নিহত মো. খোরশেদ আলম ভোর রাতে ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে সে বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।