নিউজটি শেয়ার করুন

মানুষ আস্থা রাখলে রাজনীতিতে জাপার সম্ভাবনা উজ্জ্বল হবে-জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে পারলে এবং দেশের মানুষ আস্থা রাখলে, রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা আরো উজ্জ্বল হবে।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক টিমের আহবায়ক এমএ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যসচিব মোস্তফা আল মাহমুদ।

এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য ও কমিটির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইমাম, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান প্রমুখ। বাসস