নিউজটি শেয়ার করুন

মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন

সিপ্লাস ডেস্ক: মার্কিন নির্বাচনের ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

কিছু ফলাফল বাকি থাকলেও আমেরিকার স্থানীয় সময় বুধবার সকালের ভোট গণনায় ৭কোটি ছাড়িয়ে গেছে।

এর আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮সালের নির্বাচনে ৬কোটি ৯৪ লক্ষ ৯৮হাজার ৫শ ১৬ ভোট পেয়ে জনপ্রিয়তা প্রমান করেছিলেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে গোনা ভোটে বাইডেন এখনো জনপ্রিয়তার প্রমান দিয়ে যাচ্ছেন।