বিনোদন ডেস্ক: ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ। ইসমাইল সাবরি স্থলাভিষিক্ত হলেন মুহিইদ্দিন ইয়াসিনের।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চলতি সপ্তাহে পদত্যাগ করেছিলেন মুহিইদ্দিন।
আজ শুক্রবার ঊর্ধ্বতন অন্যান্য মালয় শাসকদের সঙ্গে সাক্ষাতের পর সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের আদেশ দেন রাজা।
রাজধানী কুয়ালা লামপুরের রাজপ্রাসাদে সাবরি শপথ নেবেন শনিবার।
বৃহস্পতিবারেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সাবরি পরবর্তী সরকার গঠনের অপেক্ষায় ছিলেন।
গত সোমবার তিনি যে জোট সরকারের পতন হয়েছে সেই সরকারের এমপিদেরই সমর্থন পেয়েছেন।
এক বিবৃতিতে মালয়েশিয়ার রাজার প্রাসাদ থেকে জানানো হয়, ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ জনের সমর্থন পেয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ৬১ বছর বয়সী ইসমাইল সাবরি।








