টেকনাফের সেন্টমার্টিনে বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় চার মাঝি মাল্লাসহ ১২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ষ্টেশান কমান্ডার লে. সোহেল রানা জানান, বৃহস্পতিবার দুপরে জেলেদের কাছ থেকে গোপন সংবাদে জানতে পারে সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরে মালয়েশিয়ার উদ্যেশ্য যাত্রা করেছে একটি ট্রলার ।
এমন খবরে সেন্টমার্টিন কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে একটি ট্রলারসহ ১২২ রোহিঙ্গাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, উদ্ধার ১২২ রোহিঙ্গার মধ্যে ১৫টি শিশু, ৫৯ জন নারী ও চার মাঝিমাল্লাসহ ৪৮ জন পুরুষ রয়েছে।
তারা সবাই কক্সবাজার কুতুপালং ক্যাম্প ও টেকনাফ ক্যাম্পের শরণার্থী।
কক্সবাজার কুতুপালং ক্যাম্পের মো. আয়াছ(১৯) বলেন, আমার বাবা নেই আমার ঘরে আমি সবার বড় ছেলে। আমার পরিবারের সদস্য সংখ্যার ৯জন। বাংলাদেশ সরকারে আমাদেরকে চাউল, ডাল, খাবারে জিনিস পত্র দিয়ে থাকে। আমি মালয়েশিয়া যাওয়ার জন্য ঘর ওথেকে বের হয়েছি তিন দিন হবে। আমার বিদেশ যাওয়ার এক মাত্র উদ্দেশ্য হল আমার পরিবারে মানুষের সংখ্যা বেশি । তার জন্য ভাই বোনদের বিয়ে করাতে হবে।
নিজের কষ্ট হলেও ভাই বোনদের শান্তি করে তাদেরকে একটু শান্তি দিতে পারব।
উদ্ধার হওয়া নারী জুবাইদা বলেন, আমার স্বামী দীর্ঘ দিন ধরে মালয়েশিয়া আছে। আমি ও আমার দুই ছেলে সহ আমরা স্বামীর কাছে চলে যাওয়ার জন্য গত দুই দিন আগে ট্রলার করে রওনা হয়েছি। আমরা সাগরে দুই দিন যাবত ভাসমান অবস্থায় রয়েছি। হঠাৎ করে বাংলাদেশের কোস্টগার্ড আমাদেরকে উদ্ধার করে।

