সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি দিদারুল আলম মাসুম ও তার ক্যাডার বাহিনীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ১৪নং লালখানবাজার ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত নব নির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত বেলাল।
সোমবার (১ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাসুম মনোনয়ন বঞ্চিত হওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকী-ধমকী ও অপ্রচারসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের একেরপর এক মামলা দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই মাসুমের এই আগ্রাসী প্রদক্ষেপ আরও ভয়ংকর রূপ নেয়। তার অনুগত বাহিনী আমার নেতাকর্মীদের ছুরিকাঘাত করে হত্যা চেষ্টাসহ নির্বাচনী কার্যক্রমকে বন্ধ করার জন্য কর্মীশূন্য করতে নেতাকর্মীদের ঘরে ঘরে হামলা করে।
দিদারুল আলম মাসুম একজন আওয়ামী লীগ এর নেতা হলেও ২৭ তারিখের নির্বাচনে বিএনপি- জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভোটার শুন্য নির্বাচনের লক্ষে কাজ করেছে বলেও জানায় তিনি।
গত ২৭ তারিখ আমার নির্বাচনী এলাকা ১৪নং লালখান বাজার ওয়ার্ডে তার অনুসারীদের হামলায় নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আহবায়ক সহ ২২ জন গুরুত্বর আহত হন ।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা, দেলোয়ার হোসেন দেলু, কাউসারুজ্জামান, আবু সায়েদ সুমন, নিজামুল বারী, মোজাম্মেল হোসেন সোহাগ, জামশেদ আলম , শওকত হোসেন, শওকত আলম , নাজমুল আহসান, রুমা ইসলাম, কুলসুম মজুমদার সহ আরও অনেকে।

