নিউজটি শেয়ার করুন

মাস্কাটে বাংলাদেশী মালিকানাধীন আল বারাকা হাইপার মার্কেটের উদ্বোধন

ওমানের রাজধানী মাস্কাট সিটিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন আল বারাকা হাইপার মার্কেট। গত বুধবার বিকালে মাস্কাটের রুইস্থ প্রতিষ্টানটির ফিতা কেটে আনুষ্টানিক উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ার।

এ সময় রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্টানের সত্ত্বাধিকারী আবু ইউসুফ। রাষ্ট্রদূত গোলাম সরোয়ার মার্কেটের ভেতর ঘুরে ঘুরে দেখেন।

এ সময় তিনি বাংলাদেশী পণ্যের সমাহার দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে মার্কেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে যোগদান করেন।

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও মো.জামাল চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে রাষ্ট্রদূত গোলাম সরোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন,’ বাংলাদেশীরা সুযোগ পেলে বিদেশে সফলতার স্বাক্ষর রাখছে। প্রায় ৭০ ভাগ দেশীয় পণ্য নিয়ে বাংলাদেশী মালিকানাধীন বিশাল হাইপার মার্কেটটি অামাদের দেশের সুনাম বৃদ্ধি করবে।’

এ সময় রাষ্ট্রদূত ওমানে ব্যবসা বানিজ্যে সম্পৃক্ত হয়ে বাংলাদেশীদের অারো জোরালো ভূমিকা রাখার অাহবান জানান।

আল বারাকা হাইপার মার্কেটের সত্ত্বাধিকারী আবু ইউসুপ বলেন,’ এটি সহ সমগ্র ওমানে আমাদের মোট নয়টি শাখা রয়েছে। সব প্রতিষ্টানে বাংলাদেশী পণ্যে অগ্রাধিকারে। রুচিসম্মত যাবতীয় পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু রয়েছে আল বারাকায়। ‘

উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দূতালয় প্রধান নাহিদ ইসলাম, লেভার কাউন্সেলর (শ্রম) মেজর হুমায়ন কবির, কাউন্সেলর অাবু সাঈদ, গালফ এক্সসেন্জের সিইও ইফতেখার চৌধুরী, প্রতিষ্টানটির ওমানি স্পন্সর ইউনুস বিন খামেজ হামেদ আল বেরাশেদী, চট্টগ্রাম সমিতির সহ সভাপতি আমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, আবদুল কাইয়ুম মিন্টু, আবু তৈয়ব নাদিম, আবু সাইদ প্রমুখ।

এ ছাড়া ওমানস্থ বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোস্যাল ক্লাবের ট্রেজারার মাও.আবদুস সালামের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।