গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অভিবাসীদের মধ্যে ওমান থেকে কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন (সিআইপি) মনোনিত হওয়া বারো জনকে সংবর্ধনা দিয়েছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।
সোমবার সন্ধ্যায় রাজধানী মাস্কাটস্থ কুরুম ক্রাউন প্লাজার হল রুমে এক জমাকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের সংবর্ধিত করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মো.গোলাম সরোয়ার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে সিআইপি মর্যদা প্রাপ্ত ৩৬ জনের মধ্যে ওমানের রয়েছে ১২ জন।
সংবর্ধিত হওয়া ওমানের সিআইপিরা হলেন-মো.ইয়াছিন চৌধুরী, ইন্জি.আশরাফুর রহমান, মোসাদ্দেক চৌধুরী, মো.গোলাম কবির, মো.বেলাল, মো.বাচা মিয়া, মো.তফিকুজ্জামান, মো.ইলিয়াস মিয়া,মো.জসিম উদ্দিন, মো.আবু সাঈদ, রফিকুল অালম, কাজী শফিকুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্টানে বসেছে বিশ্বের অন্যান্য দেশে বসবারত সিআইপিদেরও মিলনমেলা। এনঅআরবি সিআইপি এশোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-আরব আমিরাত থেকে আসা সংগঠনটির সভাপতি মাহাতাবুর রহমান , জাপান থেকে মহাসচিব কাজী সরোয়ার হাবিব, সহ সভাপতি ওমান থেকে শাহজান মিয়া, হংকং থেকে যুগ্ম সম্পাদক এম আর খান শাহীন, সুইডেন থেকে আন্তর্জাতিক সম্পাদক শাহ আলম জুনু, ওমান থেকে সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস, সমাজসেবা সম্পাদক শামসুল আজিম আনসার, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, আরব আমিরাত থেকে মাহবুব আলম, জাগির হোসেন চৌধুরী, আবুদুল করিম,কুয়েত থেকে অাবুল কাশেম।
এ ছাড়া তাদের সহধর্মিণীরাও অনুষ্টানে উপস্থিত ছিলেন। অনুষ্টানে বাংলাদেশ স্কুলের মাস্কাটের অধ্যক্ষ ও চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের কর্মকর্তাগন, ওমান আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ সোস্যাল ক্লাবের নেতৃবৃন্দ, চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ, গালফ এক্সসেন্জ ও ওমান এক্সসেন্জের সিইও, ইন্জিনিয়ার, চিকিৎসকসহ ওমানস্থ বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দূতাবাসের লেভার কাউন্সেলর মেজর হুমায়ন কবির।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম সরোয়ার বলেন,’ বিদেশের মাটিতে ব্যবসা বানিজ্যসহ নানাভাবে সফল হওয়া ব্যক্তিদের সরকার কর্তৃক সিআইপি মর্যদা প্রাপ্তদের সংবর্ধনা দেয়া অামাদের নৈতিক দায়িত্ব। তারা আমাদের দেশকে ভিনদেশীদের কাছে ভিন্নমাত্রায় নিয়ে গেছেন।
এনআরবি সিআইপি এশোসিয়েশন প্রবাসীদের জন্য সরকারের সহযোগী হিসাবে কাজ করছে। সরকারের কাছ থেকে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল দাবী দাওয়া আদায় বলিষ্ট ভূমিকা অব্যহত রাখবে সংগঠনটি।
আগামীতে সরকার কর্তৃক আরো বহু সংখ্যক ওমান প্রবাসী সিআইপি মর্যদা লাভ করবে এমনটি প্রত্যাশা।’ শেষে সংবর্ধিত সিআইপিদের হাতে ক্রেষ্ট প্রদান করেন রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। অনুষ্টানে আগতদের সম্মানে দূতাবাসের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।








