Site icon CPLUSBD.COM

মাস্ক না পরায় আগ্রাবাদে রোদে দাঁড় করিয়ে শাস্তি

সিপ্লাস প্রতিবেদক: সরকারী স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় নগরীর আগ্রাবাদে পথচারীদের রোদে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ। এসময় শপিং করতে আসা মাস্কহীন লোকজনকে মার্কেট থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ মে) দুপুরে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট এবং লাকি প্লাজা মার্কেট এলাকায় পুলিশ এ অভিযান চালায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতেই এ ব্যবস্থা।

তিনি বলেন, মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়।

মাস্ক পরতে বাধ্য করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।